
কফিল উদ্দিনঃ
রম্যভূমি রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের অন্যতম মানবিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদফতর হতে নিবন্ধনপ্রাপ্ত হয়েছে। যার রেজিস্টেশন নাম্বার ১১৩/২০২৩।
জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম ২০১৯ সালে ২৫ অক্টোবর আত্নপ্রকাশ করে, শুরু থেকেই মানবিক কাজের মাধ্যমে জোয়ারিয়ানালা ইউনিয়নে অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। করোনা মহা-মারিতে মানুষের পাশে থেকে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সেবা দিয়েছে, বন্যার সময় দুর্ভিক্ষ এলাকায় গিয়ে মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হাসপাতালে রক্ত ম্যানেজ দেয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় রাস্তা,ঘাট মেরামতের কাজ সহ সামাজিক বিভিন্ন মানবিক কাজে অবদান রাখছেন প্রতিনিয়ত । বাল্য বিবাহ রোধ ও মাদকের বিরুদ্ধে কাজ করে জোয়ারিয়ানালাকে মাদক মুক্ত করেছে।
গত ১৩ জুলাই ইংরেজি জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের উপদেষ্টা জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন তারেক উদ্দিন মিশুক’কে সভাপতি এবং এনামুল হক এনাম’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি অনুমোদন দেন।
সংগঠনের সভাপতি তারেক উদ্দিন মিশুক জানান,রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে প্রথম সরকারি নিবন্ধন প্রাপ্ত সংগঠন আমাদের জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম। আমাদের এই অর্জনে সংগঠনের সদস্য এবং উপদেষ্টাগণ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশাকরি আমাদের ধারাবাহিতা সামনেও চলমান থাকবে।
উল্লেখ্যঃ জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন প্রাপ্তির সহযোগিতায় ছিলেন বেসরকারি এনজিও সংস্থা ইপসা।













