
আবদুল মালেক সিকদার, রামু
নুরুল হক চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নির্বাচিত। ২৫ সেপ্টেম্বর যাচাই বাছাই এর দিন কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নুরুল হক চৌধুরীকে রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হিসাবে এই ঘোষণা দেন নির্বাচনের ব্যবস্থাপনা কমিটি ।
নুরুল হক চৌধুরী রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং রামু উপজেলা ছাত্রলীগের
সাবেক সভাপতি, দীর্ঘদিন পর্যন্ত কক্সবাজার জেলা যুবলীগের সাবেক প্রশিক্ষণ ও শিক্ষা পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতেখাঁরকুল ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে হিসেবে নির্বাচন করেন।
নুরুল হক চৌধুরী রামু উপজেলা ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের মরহুম সুলতান আহমদ চৌধুরীর ছেলে,
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কক্সবাজার জেলার প্রথম রাজবন্দী মরহুম আবদুল মজিদ সিকদারের নাতি। বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেন চৌধুরী ও রামু উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আহমদুলহক চৌধুরী এবং রামু উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের বারবার নির্বাচিত সাবেক সভাপতি মরহুম আবদুল মালেক চৌধুরী(প্রকাশ ভূলূ চৌধুরীর) ছোট ভাই। কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিধ্বনিতায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল আলম,সদস্য পদে সাখাওয়াত হোসেন, শংকর শর্মা,মো: ইসমাইল, মহিবুল্লাহ চৌধুরী (জিল্লু),মো: ফিরোজ মিয়া, মুর্শিদা ইউনুস রানা













