রামুতে সামাজিক বনায়নের প্লট দখলে নিতে উপকারভোগীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি

0
5

 

আবদুল মালেক সিকদার রামু
রামুতে সামাজিক বনায়নের প্লট দখলে নিতে উপকারভোগীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, রামু বাঘখালী বিটের আওতাধীন মনিরঝিল মৌজায় আর এস ১২১৮,১২২৭,১২২৯,১২৩২ দাগের ৬০.০০ হেক্টর জমিতে ২০১৪-১৫ সালে বাফারজোনে সৃজিত করে গাছ রুপন করে বনবিভাগ। উক্ত সামাজিক বনায়নের উপকারভোগী হিসাবে
অসহায় ও হতদরিদ্র কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব মনিরঝিল এলাকার মৃত বক্তার আহাম্মদ ছেলে মোস্তাক আহাম্মদকে ৪ নং প্লটে বরাদ্দ দে বন বিভাগ। প্লটের পূর্বে আবদু সালাম,পশ্চিমে নুরুল ইসলাম উত্তরে আমিনা, দক্ষিণে আবদুল্লাহ।
মোস্তাক আহাম্মদ জানান, প্লটে বন বিভাগ গাছ রুপন করে, আমার নামে বরাদ্দকৃত প্লটে আমি ও ফলজ, বনজ সহ বিভিন্ন গাছ রুপন করি এবং কিছু জায়গায় ক্ষেত খামার করে জীবিকা নির্বাহ করি এবং দীর্ঘদিন ধরে ভোগ দখলে শান্তি পূর্ণ ভাবে আছি।এদিকে আমার নামে সামাজিক বনায়নের বরাদ্দকৃত প্লটির উপর লোলুভ দৃষ্টি পড়ে কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব মনিরঝিল এলাকার মৃত কবির আহাম্মদ ছেলে ছলিম উল্লাহর । এর সূত্র ধরে আমার প্লটের গাছ পলা কেটে নিয়ে যাবে এবং দখলের হুমকী দিয়ে আমাকে নানা ভাবে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে যথাযথ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি

আগেওয়ালটন ৫ম বালিকা কলেজ রাগবি প্রতিযোগিতা শুরু, সেমিফাইনালে চার দল
পরেনাইক্ষ্যংছড়িতে ১৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বীর বাহাদুর উশৈসিং