যে মুখে মা ডাকি সেই মুখে মাদককে না বলি: রামুতে ওসি আবু তাহের 

0
7

 

মোঃ নুরুল হক সিকদার:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের রামুতে শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের সাথে পূজামন্ডপের নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে সাড়ে ৩ টায় রামু থানার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় ও আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান। সভায় জানানো হয় এবছর রামু উপজেলায় মোট ২২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা গৃহিত হয়। বিশেষত, রামু চৌমুহনী সড়কের ট্রাফিক জ্যাম রোধ,পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবহার এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ওসি আবু তাহের দেওয়ান বলেন আমরা যে মুখে মা ডাকি সেই মুখে মাদককে না বলি। ধর্মীয় পবিত্রতা রক্ষায় সকলকে পূজা মন্ডপে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ করার অনুরোধ জানান।

উক্ত সভায় রামু থানা ওসি তদন্ত মোঃ নাজমুল হুদা, সেকেন্ড অফিসার কাউসার মিলন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিক, সহসভাপতি প্রকাশ সিকদার, সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির পুরোহিত সজল কান্তি ব্রাহ্মণ চৌধুরী ,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বদীপ শর্মা, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সাংবাদিক সুজন চক্রবর্তী ও হিন্দু মহাজোট সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা, পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সৌমিক চৌধুরী প্রাচীর সহ বিভিন্ন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আগেরামুর মনিরঝিলে স্বেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কার
পরেযোগদানের এক বছরেই ভূয়া প্রকল্প বানিয়ে কলেজ ফান্ডের কোটি টাকা অধ্যক্ষের পকেটে