
এম,আবদুল্লাহ আল মামুন
রামুতে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে,
দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে ১৫ অক্টোবর রবিবার দুপুর ১ টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পুর্বপাড়াস্হ ঐতিহ্যবাহী শুয়া মিয়ার পুকুরে,
জানাগেছে স্হানীয় ভিলেজার পাড়ার ছৈয়দ আহমদের পুত্র মোহাম্মদ ইসলাম (১৭)
ওই পুকুরে গোসল করতে নামে,
এসময় সে নৌকা নিয়ে খেলার চলে পানিতে পড়ে গেলে স্হানীয় জনতা এসে
তাকে উদ্ধারের চেষ্টা চালায় ,
অর্ধ ঘন্টা পর পুকুরের পনির নিচ থেকে তাকে অজ্ঞান অস্হায় উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
কাউয়ারখোপ ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য মোহাম্মদ হাসান জানান ঘটনাটি শুনার পরপরই
স্হানীয় জনতাকে সাথে তিনি ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালায়।













