
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের রামুতে ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের তরুণ ওলামায়ে কেরামদের ঐক্যের প্রতীক ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের অফিস উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস সংগঠনের সম্মানিত উপদেষ্টা মাওলানা কলিম উল্লাহ।সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে কাউয়ারখোপ বড় মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা মোস্তফা, নায়েব মুহতামিম মাওলানা আতা উল্লাহ , রিয়াজুচ্ছলিহাত বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা এনামুল হক, ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজী মাওলানা আব্দুর রহমান , মাওলানা জাকের হুসাইন , মাওলানা মিজানুর রহমান,মাওলানা আতিকুর রহমান, হাফেজ জসিম উদ্দিন রিয়াদ, ছাত্রনেতা দেলোয়ার হুসাইন সাঈদী,জসিম উদ্দিন রাকিব,মুহাম্মদ ইসমাইল, জাহেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
তাছাড়া স্বাগত বক্তব্য রাখেন ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের সম্মানিত শুরা প্রধান মুফতী রিয়াজ উদ্দিন কামাল ও ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শাকের মাহমুদ। তাছাড়া ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের দায়িত্বশীল সদস্যবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জাতীয় দাবী আদায়ে রাজপথে সরব অবস্থান,বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ করে সমাজের সবার নজরে এসেছে। তাদের কর্মকান্ড ইতিমধ্যে প্রশংসা কুড়িঁয়েছে।













