রামুতে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই গরুর মৃত্যু, নিঃস্ব মালিক

0
8

মিজানুল হক: 

কক্সবাজারের রামুতে বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুটি গরুর (গাভী) মৃত্যু হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

রবিবার সকাল ১১ টায় উপজেলার রাজারকুল পশ্চিম সিকদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

গরু মালিক আব্দুর রহিম জানান, ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে ঐদিন সকালে গরুগুলো মাঠে বেঁধে দিয়ে চলে আসেন। পরে জানতে পারেন গরু দুটি বৈদ্যুতিক খুটির সাথে থাকা আর্থিংয়ে সাথে জড়িয়ে মৃত্যু বরণ করেছে। কান্নাজড়িত কন্ঠে গরুর মালিক আরো জানান, ঋণ করে গরু দুটি কিনে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টায় দীর্ঘদিন লালনপালন করে ছোট থেকে বড় করে তুলেন, এই কোরবানি বাজারে গরুগুলো বিক্রি করার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। এ অবস্থায় তার একমাত্র সম্বল গরু দুটির মৃত্যুতে তিনি এখন নিঃস্ব হয়েছেন।

এ ব্যাপারে কক্সবাজার পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুটি গরুর মৃত্যুর বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন। মানবিক খাতিরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কিছু করা যায়কিনা বিবেচনায় রাখবেন বলে জানান।

আগেরামুতে নিলামের বৈধ গরু আটক: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষোভ
পরেস্বাধীন দেশের পরাধীন এক ভূখন্ড, যেখানে আইন, প্রশাসন, সরকার সব কিছুই ডাকাত শাহীন