বাল্যবিয়ের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবেঃ ইউএনও রাশেদুল ইসলাম

0
13

কাজী এম আবদুল্লাহ আল মামুন:
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেছেন বাল্য বিয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ,
উপজেলার কোন স্হানে বাল্য বিয়ে যেনো না হয়
জনপ্রতিনিধি,নিকাহ রেজিষ্ট্রার, ইমাম, সমাজপতি সহ সকল কে এব্যাপারে সজাগ থাকতে হবে।
তিনি ১৯ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় হিমছড়ি সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন চাইল্ড সেপ্টিন প্রজেক্ট কর্তৃক বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনা বাড়ানোর লক্ষে কমিটির উন্নয়ন ও বাস্তবায়নের যৌথ পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন।
সভায় মোবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেন্থনিং অফিসার তাজিন সরওয়ার ফার্সি বলেন বলেন উপজেলার দক্ষিন মিঠাছড়ি, কাউয়ারখোপ ও ঈদগড় সহ ৩ টি ইউনিয়নে বাল্য বিয়ে শুন্য ঘোষনায় ওয়ার্ল্ড ভিশন চাইল্ড সেপ্টিন প্রজেক্ট প্রাথমিক ভাবে কাজ শুরু করেছে।
সভায় বশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুরাইয়া আমিন,
এতে বক্তব্যে রাখেন রশিদ নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম,রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এম আবদুল্লাহ আল মামুন, মোবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেন্থনিং অফিসার ,জুই জুলিয়ানা রিচিল, সৈকতুর রহমান,আজিজুল হক মেম্বার, বোরহান উদ্দীন রব্বানী,
সভায় বিভিন্ন জনপ্রতিনিধি,নিকাহ রেজিষ্ট্রার, সমাজ পতি, সাংবাদিক ও বিভিন্ন স্হরের পেশাজীবিরা
উপস্হিত ছিলেন।

আগেরামুতে সমাজসেবা কর্মকর্তার ঘুষ-বাণিজ্য: এতিমখানার নিবাসী বৃদ্ধির নামে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ
পরেরামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়