রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0
34
প্রেস বিজ্ঞপ্তি
রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর মাসিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯ টায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সন্তান- সন্ততিদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে দ্বীনি শিক্ষার গুরুত্ব অনসীকার্য। নাস্তিক্যবাদী শিক্ষা দ্বারা মানবিক মূল্যবোধ ও নৈতিক চেতনাবোধ জাগিয়ে তোলা কখনো সম্ভব নয়। তাই যার যার অবস্থান থেকে নাস্তিক্যবাদী শিক্ষার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি সাম্প্রতিক ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হয়ে ছেলে-মেয়েদের নিয়মিত মাদ্রাসায় পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। তবে এক্ষেত্রে যাতায়াতের পথে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সতর্ক দৃষ্টি রাখারও অনুরোধ জানান তিনি। এ অনুষ্ঠানে আলোচনা করেন, শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, শিক্ষক মাওলানা আব্দুর রহমান, হাফেজ জায়নুল আবেদীন, অভিভাবক নুরুল আমিন মিস্ত্রি, আব্দুল করিম, সেলিম উল্লাহ, নুরুল কবির, অলিউল্লাহ, জাহেদুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা, কাইছার উদ্দীন প্রমুখ। সভায় অভিভাবকরা তাদের বক্তব্যে দারুল কুরআন একাডেমির পাঠদানসহ যাবতীয় কার্যক্রমে প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার দু’বছরেই এখানে শিক্ষার মান সন্তোষজনক হয়েছে। এলাকার কচিকাঁচা শিশু শিক্ষার্থীদের মাঝে সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে এ প্রতিষ্ঠান অগ্রনী ভুমিকা পালন করছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষকবৃন্দের পাশাপাশি এলাকার সচেতন জনসাধারণকেও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।

 

আগেরামুর কচ্ছপিয়ার  আমির মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির  সদস্য চুডান্ত
পরেসেপ্টেম্বরের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা পররাষ্ট্রমন্ত্রীর