“এস এম হুমায়ুন কবির “
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮১ নং নাপিতের চর আমির মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ১১ জন সদস্য চুড়ান্ত হয়েছে।। গত ৩০ জুন থেকে নতুন ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেছেন ৮১ নং নাপিতের চর আমির মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।৩০ জুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার জন অভিভাবক সদস্য যথাক্রমে সরওয়ার কামাল,আব্দুস সালাম,রাশেদা বেগম ও জাহানারা বেগম নির্বাচিত হন।এর পর জাতীয় সংসদ সদস্য কর্তৃক দুই জন বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন পান তারা হলেন মোঃ রাসেল ও মোমেনা বেগম।উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক দাতা সদস্য হিসাবে মনোনীত হন সুরুত আলম চৌধুরী।উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মাস্টার নাছির উদ্দীন, স্হানীয় ইউপি সদস্য নজির হোসাইন, ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দুল ইসলাম পদাধিকার বলে সচিব এবং সহকারী শিক্ষক প্রতিনিধি ধিমান হোসেন। মোট ম্যানেজিং কমিটির ১১ সদস্য চুড়ান্ত হলে ও এখনো অনুষ্ঠিত হয়নি সভাপতি ও সহসভাপতি নির্বাচন।













