চট্টগ্রাম প্রতিনিধি
“রামু ক্যারিয়ার ক্লাব চট্টগ্রাম” র উদ্যোগে চট্টগ্রামে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রামু উপজেলার শির্ক্ষাথীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রামস্থ একটি হোটেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও বিশিষ্ট সমাজ সংস্কারক নছিবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চ.বি শির্ক্ষাথী মোঃ সায়েম, মোঃ ফাহিম,চট্টগ্রাম মহসিন কলেজের শির্ক্ষাথী মোহাম্মদ ইয়াছিন, রাঙ্গামাটি কলেজের ছাত্র মোঃ শিহাব, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মানবিক ছাত্র সংগঠক মোঃ সোহেল, চট্টগ্রাম টেক্সটাইল ইন্সটিটিউটের ছাত্র
মো:গিয়াস উদ্দিন রুবেল প্রমুখসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষাথীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন,রামু ক্যারিয়ার ক্লাব চট্টগ্রাম, একটি অরাজনৈতিক সংগঠন। রামু থেকে আগত চট্টগ্রামে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মাঝে মেলবন্ধন সৃষ্টি করাই এ সংগঠনের প্রধান উদ্দেশ্য । সভায় বক্তারা চট্টগ্রামে অবস্থানরত ছাত্রছাত্রীদের অভিভাবক হীনতা,আবাসন সমস্যা,পেশা ও দায়িত্বগত সমস্যাসহ নানা বিষয়াদি নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন। পাশাপাশি প্রাচীন সভ্যতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক তৎপরতায় প্রান চাঞ্চল্য হাজার বছরের ঐতিহ্যবাহী প্রাচীন জনপথ রামু শহরকে অধিকতর আলোকিত ও নবরুপে সাজানোর লক্ষে এবং সাধারণ ছাত্র সমাজের সম-সাময়িক সমস্যার সমাধানকল্পে উক্ত সংগঠন কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।












