[post_category_links]

ঘন ঘন স্পীডব্রেকার চৌফলদন্ডী-খুরুস্কুল সড়কে : দূর্ঘটনার আশংকা 

[post_sub_title]
[post_reporter_with_date]

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত ঈদগাঁও-চৌফলদন্ডী- খুরুস্কুল সড়কের যত্রতত্র স্থান জুড়েই ঘন ঘন স্পীডব্রেকার হওয়ায় পথচারীসহ যানবাহন চালকরা মহাবিপাকে পড়েছে। যেকোন মুহুর্তে দূর্ঘটনায় শংকা প্রকাশ স্থানীয় লোকজন। দেখার যেন কেউ নেই।

জেলা সদরের চৌফলদন্ডী -খুরুস্কুল হয়ে কক্সবাজার যাওয়ার পথে অসংখ্য ছোট-বড় গর্তের পাশাপাশি অতিরিক্ত স্পীডব্রেকার নিয়ে হিমশিম খাচ্ছে চালকরা। যার ফলে জনদূর্ভোগ চরম আকারে ধারণ করেছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

সরেজমিন দেখা যায়, মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত গ্রামীন সড়কটিতে একদিকে খানা খন্দক,অন্যদিকে অতিরিক্ত স্পীড ব্রেকার। দুই সমস্যা নিয়ে বেকায়দায় রয়েছেন সড়ক দিয়ে যাতায়াত কারী অসংখ্য সাধারন লোকজনসহ যাত্রীরা। যানবাহন চালকরা অতিষ্ট হয়ে পড়ছেন। গাড়ির চাকার কাঁদাযুক্ত পানির ছিঁটকায় সড়কের পাশ দিয়ে চলাচলরত পথচারীদের কাপড়-ছোপড় নষ্ট হচ্ছে। এমনকি চৌফলদন্ডী ব্রীজ থেকে খুরুস্কুল রাস্তার মাথা লোহার ব্রীজ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিকের মত সড়কে স্পীডব্রেকার রয়েছে। দিবারাত্রীতে এ সড়ক দিয়ে দ্রুতগতিতে চালিয়ে আসা যানবাহন চালকদের যেকোন মুহুতে দূর্ঘটনা হতে পারে।

গুরামিয়াসহ কজন যানবাহন চালকরা জানান,মহাসড়কের পর এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। গর্তসহ স্পীডব্রেকারের কারনে নিদারুন কষ্ট পেতে হচ্ছে যাত্রীদেরকে। দ্রুত সময়ে সড়কের দূর্ভোগ কমানোর জন্য গর্তগুলো ভরাটসহ স্পীটব্রেকার কমানোর আহবান জানান কতৃপক্ষের নিকট।

মোটর সাইকেল চালক সাবেক এনজিও কর্মকতা নোমান জানান, খুরুস্কুল সড়কে প্রয়োজনের ছেয়ে অপ্রয়োজনীয় স্পীটব্রেকার বেড়ে গেছে। যে কারনে রাত্রী বেলায় আতংক নিয়ে গাড়ী চালানোর পাশা পাশি দূর্ঘটনার সম্ভাবনা কিন্তু কম নয়।

যাত্রী হেনা,কাসেম,তাহের,নাছির,আহমদ হোসনসহ আরো অনেকে জানিয়েছেন,বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন ছোটবড় গর্ত সৃষ্টিসহ বেশি স্পীডব্রেকার হওয়াতে স্থানীয় পর্যায়ে যানবাহন চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে।

অতিরিক্ত স্পীডব্রেকারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আহবান জানান চালকরা।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]