[post_category_links]

হ্নীলায় বিদ্যুৎস্পৃষ্ট যুবকের জানাযা ও দাপন সম্পন্ন

[post_sub_title]
[post_reporter_with_date]

নাছির উদ্দীন রাজ, টেকনাফ:

হ্নীলায় ৭নং ওয়ার্ডে  বসত-বাড়ির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর মোহাম্মমদ নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে দাফনের অনুমতি দিয়েছে।
আজ৪ আগষ্ট রাতের  সাড়ে ১২টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা রংগীখালী পশ্চিম স্কুল পাড়াস্থ নতুন পাড়ায় আমির হোছনের পুত্র নুর মোহাম্মমদ(৩০)টমটম গাড়ি চ্যার্ছে দেয়ার সময় বাড়ির বিদ্যুতের তারে  জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। তাকে তাৎক্ষনিক উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদ কে  মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির ৩ছেলে ও ১মেয়ে রয়েছে।
এই দূঘর্টনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই সাব্বির আহমদ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় নিহত ব্যক্তির স্বজনদের কোন অভিযোগ না থাকা ও  আবেদনের প্রেক্ষিতে দাফনের অনুমতি চাওয়া হয়। তখন উর্ধ্বতন মহলের অনুমতি স্বাপেক্ষে হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী ও মৌলানা হাফেজ আবু সাঈদ এর মধ্যস্থায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা বলেছেন।
আজ৪অগাষ্ট বাদে আছর রংগীখালী ফাজিল মাদ্রাসার মাঠে নুর মোহাম্মদের নামাজে জানাযা সম্পন্ন হয়।এ সময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়নের নব নির্বাচীত চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী,হাফেজ মৌঃ আবুসাঈদ,হাফেজ রশিদ আহাম্মদ সহ প্রমুক।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]