ঈদগাঁওতে আলোচিত শিশু ধর্ষণ ঘটনার তিন দিনেও  মামলা হয়নি 

0
19
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

সদরের ঈদগাঁওর মাছুয়াখালী ট্রান্সপোর্টস্থ একটি দোকানে গত শুক্রবার দিন দুপুরে এলাকার প্রবাসী টিটুর সাত বছরের শিশু কন্যাকে জোর পূর্বক ধর্ষণ করে একই এলাকার শফি আলম প্রকাশ বাডু ড্রাইভারের ছেলে ছলিম নামের এক দোকানদার। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও কোন অদৃশ্য শক্তির ইশারায় মামলায় হয়নি তা নিয়ে এলাকায় ব্যাপক ঝড় বইছে। অনেকে এ নির্মম পৈশাচিক ঘটনাকে ধামাচাপা দেয়ার পেছনে ধর্ষকের স্বজন কতৃক ভিকটিম পরিবারকে মুখ না খুলতে হুমকি,অথবা অসহায় হওয়ায় টাকার প্রলোভনে ফেলে ধর্ষণ আলামত নষ্ট করতে সংশ্লিষ্টদের ম্যানেজ করার শংকাও প্রকাশ করছে।

এলাকার ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিনের মতে,সোমবার সকালে ভিকটিমের মায়ের সাথে সাক্ষাৎ হলে তিনি জানতে চান,আইনি প্রক্রিয়া বিষয়ে ।তখন ভিকটিমের মা বলে,সদর হাসপাতালের চিকিৎসক এবং পুলিশ তাদের ঘরে চলে আসতে বলেছে। তাই চিকিৎসা করে ব্যবস্থাপত্রসহ বাড়ি চলে এসেছে।থানায়, তদন্ত কেন্দ্র কিংবা আদালতে এখনো কোন অভিযোগ করেননি বলে জানিয়েছে।

তবে এলাকাবাসীর আশংকা, হয়ত ধর্ষকের পক্ষ হয়ে তার মামা ও মামাত ভাই মোটা অংকের টাকায় প্রভাবশালীদের মাধ্যমে ঘটনার শুরু থেকে ধামাচাপার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত হয়ত তাদের হুমকি ধমকি এবং টাকার প্রলোভনে ভিকটিমের অসহায় পরিবার চিকিৎসা শেষে আইনি ব্যবস্থা না নিয়ে গোপনে বাড়ি ফিরেছে। অথবা ভিকটিমের পরিবার অসহায় হওয়ায় প্রশাসন কিংবা চিকিৎসা সংশ্লিষ্টদের অবহেলাও এর পেছেন কাজ করতে পারে বলে শংকা প্রকাশ করেছেন।

তবে ঐ শিশু কন্যার মাতা জানান, এখনো মামলা হয়নি। কি কারনে জানতে চাইলে তিনি জানাতে পারেননি।

কক্সবাজার মডেল ওসি তদন্ত খায়রুজ্জামানের মতে, ঘটনা জানার পর,তিনিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা হাসপাতালে ভিকটিমকে দেখতে গেছেন এবং চিকিৎসা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মোবাইল নাম্বারসহ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।কিন্তু আসেনি বিধায় কোন মামলা হয়নি এখনো।

সচেতন মহলের মতে,ভিকটিম পরিবারটি এতই অসহায় যে, প্রশাসন স্বপ্রনোদিত হয়ে এগিয়ে না গেলে মামলা দূরের কথা ,স্থানীয় ভাবে বিচার শালিশ চাওয়ার সাহসও করবেনা। শেষ পর্যন্ত যদি চলমান অবস্থা অব্যাহত থাকে তাহলে দিন দুপুরে সংঘটিত শিশু ধর্ষণ ঘটনা ধর্ষকদের চাপের কাছে ধামাচাপায় পড়ে যাবে।

আগেব্যবসায়ী এন আলমের ১০০ কোটি টাকার মানহানি মামলা
পরেহ্নীলায় বিদ্যুৎস্পৃষ্ট যুবকের জানাযা ও দাপন সম্পন্ন