ডেঙ্গু, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের প্রচারনা

0
26

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম এর তত্বাবধানে কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুজব, ডেঙ্গু, ইভটিজিং, এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনেতা মূলক কার্যক্রম অনুষ্টিত হয়।
৫ আগষ্ট সকালে খুরুশকুল গাজীর ডেইল দাখিল মাদ্রাসা ও দক্ষিন খুরুশকুল উচ্চ বিদ্যালয়ে , সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ পাশা শিক্ষার্থীদের সামনে ডেঙ্গু প্রতিরোধের করণীয় বিষয়সমূহ তুলে ধরেন।তিনি বলেন,ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে। আমাদের চারপাশে জমে থাকা স্বচ্ছ পানিতে ডেঙ্গু মশা সহজেই জন্ম নিতে পারে। মশার এসব আবাসস্থল ধ্বংস করতে হবে।পাশাপাশি ইভটিজিং, এবং বাল্যবিবাহের মতো গুরুতর সামাজিক ব্যাধি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হতে বলেন।এই সময় উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর অর্থ সম্পাদক সুজন, প্রচার সম্পাদক ছাত্রনেতা বাপ্পী, ৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ছাত্রনেতা নেজাম উদ্দিন, সহ সভাপতি আমির হোসেন, তেতৈয়া আবুল কাশেম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাকিবুল হাসান, গাজীর ডেইল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাবু সহ অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মী।

আগেকক্সবাজার শহরে কোরবানীর পশু জবাইয়ে ৩৪টি স্থান নির্ধারণ
পরেফের বাড়লো স্বর্ণের দাম