টেকনাফে আত্মসর্মপণকালী চমেকে মৃত্যু

0
9

 

কক্সবাজার খবর ডেস্কঃ

টেকনাফে গত ১৬ ফেব্রুয়ারি ১০২ জন আত্মসমর্পণকারী ইয়াবা কারবারীর মধ্যে মোহাম্মদ রাসেল (২৮) চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ৭ আগষ্ট সকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মৃত মোহাম্মদ রাসেল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুক্তারডেইল গ্রামের মৃত ফজল আহামদ ও ধলা বানু’র পুত্র। সে আত্মসমর্পণকৃত আসামীদের নিয়ে করা টেকনাফ মডেল থানায় দায়েরকৃত ২৬ /২০১৮ নম্বর মামলার এজাহারের ৭০ নম্বর ক্রমিকের আসামী। বিষয়টি কক্সবাজার জেলা কারাগারের বিশ্বস্ত একটি সুত্র নিশ্চিত করেছেন। কিছুদিন আগে মোহাম্মদ রাসেল কক্সবাজার জেলা কারাগারে থাকাবস্থায় গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে সুত্রটি জানিয়েছেন

আগেহুফফাজুল কুরআন ফাউন্ডেশন রামু উপজেলা কমিটি পূনর্গঠিত
পরেঈদুল আযহা উপলক্ষে রামুর কচ্ছপিয়ায় প্রধানমন্ত্রীর  ত্রাণ তহবিলের চাল বিতরণ