মোঃসাইদুজ্জামান সাঈদঃ
ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২২৫০টি পরিবারের মধ্যে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে আজ বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইহুলা চৌধুরী।
তিনি বলেন, ঈদে ধনীদের মতো অসহায়-গরীব মানুষদের মুখে হাসি থাকার জন্যই প্রধানমন্ত্রী নিজের ত্রাণ তহবিল থেকে প্রত্যেক ঈদের ন্যায় এবারও চাল বিতরণ করছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। আর কোন লোক বাংলাদেশে না খেতে পেরে মারা যাবেন না। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের উন্নয়ন থেকে বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশকে অনুসরণ করছে। তাই আওয়ামী লীগের কাছে দেশের মানুষেরও চাহিদা বেশি। আর তা পূরণ করতে আওয়ামী পরিবারের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাঈল মোঃ নোমান সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রামু উপজেলা টেক অফিসার মাহবুব আলম, কচ্ছপিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্য-সদদস্যাসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












