এম আবুহেনা সাগর,ঈদগাঁও
দীর্ঘ প্রতিক্ষার পর ৮আগষ্ট ঈদগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট একরামুল হুদা,সাধারণ সম্পাদক সরুয়ার আলম চৌধুরী। এতে মাহবুবুল আলম মাবুকে সভাপতি ও এড.মোহাইমিনুল ইসলাম সাজিদকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়েছে। এ কমিটির অনুমোদনের মধ্যদিয়ে ঈদগাঁওর মাঠে রাজনৈতিক ভাবে স্বেচ্ছাসেবকলীগ চাঙ্গা হবে এবং সুস্থ ধারার রাজনীতি চর্চা হবে বলে প্রত্যাশা করছেন ঈদগাঁওয়ের রাজনৈতিক নেতৃবৃ্ন্দরা।













