আলম কাশেম সাগর,রামু
কক্সবাজারের রামু রশিদনগরে রাস্তার মধ্যভাগে বিকল হয়ে পড়া থাকা ট্রাকের পেচনে ধাক্কা লেগে মোটর বাইক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৮ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টার টায় রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের থলিযা ঘোনা নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়। নিহত মোটর চালক স্থানীয় কাহাতিয়া পাড়া ৪নং ওয়ার্ড়েরমরহুম মোজাম্মেল হকের সন্তান এবং সাবেক ইউপি সদস্য মনজুরের ছোট ভাই । রশিদ নগর ইউনিয়নের ৭ ওয়ার্ডের ইউপি সদস্য বজল অাহমদ জানান, নিহত নবী অালম পানিরছড়া স্টেশন হতে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার প্রতিমধ্যে থলিয়া ঘোনা পুরাতন জামে মসজিদ ( ৩০০গজ) অদূরে সকাল থেকে বিকল হয়ে রাস্তার প্রায় মাঝখানে দাড় করিয়ে রাখা একটি ট্রাক গাড়ির পেচনে সজোরে ধাক্কা লেগে মাথায় মারাক্রক অাঘাত লেগে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এদিকে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।












