প্রেস বিজ্ঞপ্তি
আলোকিত লম্বরীপাড়া গড়ার প্রত্যয়ে নবপ্রতিষ্ঠিত আলোর দিশারী যুব পরিষদ লম্বরীপাড়া’র নেতৃবৃন্দ রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ৮ আগষ্ট ( বৃহস্পতিবার), সকাল পৌনে দশটায় সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের নেতৃত্বে সাক্ষাৎকারী প্রতিনিধি দলে ছিলেন, সহ-সভাপতি মুহাম্মদ সলিম উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক ইস্কান্দার হিরু, অর্থ সম্পাদক হোসাইন মোহাম্মদ (জনি), নির্বাহী সদস্য মোবারক হোসেন ( জিসান)। এ সময় নেতৃবৃন্দ আলোর দিশারী যুব পরিষদ লম্বরীপাড়া’র পরিচিতি ও ধারণাপত্র উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের হাতে তুলে দেন। তিনি মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার দৃপ্ত শপথে আলোর দিশারী যুব পরিষদ কর্তৃক আগামী ১৬ আগষ্ট অনুষ্ঠিতব্য আইন-শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক সমাবেশের উদ্যোগকে স্বাগত জানান। সেই সাথে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন।













