সমুদ্রে ভেসে যাওয়া রফিক মাহমুদের মৃতদেহ উদ্ধার

0
59

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া রফিক মাহমুদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরীরা শনিবার বিকেল ৪ টার দিকে সুমুদ্রে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান। পরে সেটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনেক আগেই মাহমুদের মৃত্যু হয়েছে বলে জানান। রফিক মাহমুদ কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার বাসিন্দা। সে সহ আরো ৩ বন্ধু সহ সকাল শনিবার সকাল ১১ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামলে উত্তাল সমুদ্রে ভাটার ঠানে গভীর সমুদ্রে তারা ভেসে যায়। তাদের দু’জনকে জীবিত উদ্ধার করা হলেও মৃতদেহ উদ্ধার করা রফিক মাহমুদ ও রুয়েটের মেধাবী ছাত্র আরিফুল ইসলামকে উদ্ধার করা সভব হয়নি। পরে শনিবার ১০ আগষ্ট বিকেল ৪ টার দিকে রফিক মাহমুদের মৃতদেহ উদ্ধার করা হলেও আরিফুল ইসলামকে এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা রফিক মাহমুদ বিদেশে উচ্চতর পর্যায়ে পড়াশোনা করতে যাওয়ার জন্য আইএলটিএস-এর প্রশিক্ষণ নিচ্ছিল। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্র ধর সিবিএন-কে জানান, গভীর সমুদ্রে ভেসে যাওয়া অপর ছাত্র আরিফুল ইসলামকে উদ্ধারে জেল প্রশাসন, ফায়ার সার্ভিস, সেভ গার্ড, টুরিস্ট পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্বয়ং জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বীচে এসে উদ্ধার তৎপরতা তদারকি করছেন বলে তিনি সিবিএন-কে বলেন।

আগেকাশ্মিরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রামুতে ইসলামী ছাত্রসমাজের মানববন্ধন
পরেস্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি