ঈদগাঁওতে ঘরে ঘরে ঈদ আনন্দ : কোরবানীর পশু জবাইয়ে ব্যস্তমুখর দিন পার 

0
45

 

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

সারাদেশের ন্যায় জেলা সদরের বৃহত্তর ঈদগাঁও তে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাস্বর এ পবিত্র দিনে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি খুঁজছেন মুসলমানরা। এছাড়া ঘরে ঘরে আনন্দে উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে শিশু কিশোরসহ আবালবৃদ্বাবনিতা। বাঙালি সমাজে কোরবানির ঈদ নামে পরিচিত মুসলমানদের এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এ ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্বর করে আসছে। ১২ আগষ্ট (সোমবার) সকালে জায়নামাজ হাতে সবাই ছুট ছেন ঈদগাহ ময়দানের দিকে। শিশুরা রঙিন পোশাকে ছুটোছুটি করছে। চারদিকে আনন্দের বন্যা আর খুশির জোয়ার বয়ে যাচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেতাকর্মীরা ঈদগাঁও বাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছাসহ ঈদ মোবারক জানিয়েছেন। শান্তি,সহমর্মিতা,ত্যাগ ও ভ্রাতৃত্ব বোধের শিক্ষা দেয় ঈদুল আজহা। তাই আসুন নিজ-নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে সুখী ও শান্তিপূর্ণ ঈদগাঁও গড়ে তুলি। সদরের ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার বলিখেলা পুকুর পাড় জামে মসজিদে সকাল ৮ টায় ঈদুল আযহার নামাজ শেষে কুরবানির পশু জবাইয়ে ব্যস্তমুখর দিন পার করছে লোকজন। অন্যদিকে জুমবাড়ী জামে মসজিদে সকাল ৭টায় ঈদের নামাজ শেষ করে। কোরবানীর পশু জবাই পর বর্তী বর্জ্যসমুহ যত্রতত্র স্থানে ফেলা হয়েছে। পরি স্কার পরিচ্ছনতা তেমন লক্ষ্য করা যায়নি। আবার বিভিন্ন এলাকায় সমাজপতিরা সমাজে অসহায় লোকজনদের মাংস বিলি বন্টন করতে ও চোখে পড়ছে। ঐদিন দুপুর পার হতে না হতেই আত্বীয় স্বজনদের বাড়ীতে রান্না করা কিংবা কাচা মাংস নিয়ে বেড়াতে যাচ্ছে। এমনকি শশুর বাড়ীতে জামাই যাচ্ছে ভিন্ন আঙ্গিকে।

আগেঈদগাঁহতে জেলে সেজে মাদক ব্যবসায়ীকে আটক
পরেটেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৫হাজার পিস ইয়াবা জব্দ