টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৫হাজার পিস ইয়াবা জব্দ

0
44

কক্সবাজার খবর ডেস্কঃ

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী  টেকনাফের দমদমিয়ায় ২৫হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার আওতাধীন দমদমিয়া এলাকায়  ১২ আগষ্ট  বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশান টেকনাফ  একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ব্যাগ হাতে এক ব্যক্তিকে তল্লাশীর উদ্দেশ্যে থামার সংকেত দিলে সে না থেমে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে জঙ্গলের দিকে দৌড় দেয়।  কোস্ট গার্ড বাহিনী  লোকটির পিছু ধাওয়া করলে, এক পর্যায়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়।  ব্যাগটি তল্লাশী করে ২৫,০০০ (পঁচিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

আগেঈদগাঁওতে ঘরে ঘরে ঈদ আনন্দ : কোরবানীর পশু জবাইয়ে ব্যস্তমুখর দিন পার 
পরেউখিয়া টেকনাফ বাসীসহ্ দেশবাসীকে এমপি শাহীন বদি ও সাবেক এমপি বদি’র ঈদ শুভেচ্ছা