কক্সবাজার খবর ডেস্কঃ
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোঃ রেজওয়ানুল হক চৌঃ শোভন এর নির্দেশনায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম সাদ্দাম হোসাইন এর সার্বিক সহযোগিতায় কক্সবাজার পৌরসভা এলাকা থেকে শুরু করে মহেশখালী, মাতামুহুরি, চকরিয়া, রামু সহ জেলার বিভিন্ন গ্রামে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করে নিজেদের বাড়ির আঙিনা,রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ হ্রাস করতে সাধারণ মানুষের মাঝে জন-সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেন কক্সবাজারের ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এর আগে গত ১১-৮-১৯ইং গরুর হাট,বিভিন্ন শপিং মল এবং পাড়া মহল্লায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ঈদগাহ সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।













