নাইক্ষ্যংছড়িতে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের র‌্যালি ও আলোচনা সভা

0
52

জাহাঙ্গীর আলম কাজল: 

নাইক্ষ্যংছড়ি উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার ১৫ অাগষ্ট সকালে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে অর্ধমিত জাতীয় পতাকা উত্তোল করা হয়।

সকাল ৮টায় উপজেলা প্রশাসনের জাগ্রত বাংলাদেশ চত্বর থেকে এক বিশাল শোক র‍্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গঁবন্ধুর প্রতিকৃতিতে বিনম্রতায় পূষ্পক অর্পণ ও আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো : শফিউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৫ আগস্ট নারকীয় পৈশাচিক হত্যাযজ্ঞের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়।

তবে এ হামলা থেকে শেখ হাসিনা ও শেখ রেহানা ভাগ্যক্রমে বেঁচে যান। এ সময় স্বামী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে জার্মানিতে সন্তানসহ অবস্থান করেন শেখ হাসিনা। সেখানে বড় বোনের সঙ্গে শেখ রেহানাও ছিলেন। তিনি অারো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান এবং একই সাথে স্বাধীনতা বিরোধী শক্তির অপচেষ্টা সম্পর্কে সকলকে সজাগ থাকতে বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানুওয়ান চাক,উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা,শামীমা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান ও উজেলা আওয়ালীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, আ,লীগ সাধারণ সম্পাদক মো, ইমরান মেম্বার,প্রাণি সম্পদ কর্মকর্তা শুকান্ত কান্তি সেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো,ছলিম,এম,এ কালাম সরকারি কলেজ অধ্যক্ষ ও,আ,ম রফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আ,লীগ দপ্তর সম্পাদক শামীম ইকবাল চৌধুরী,আ,লীগ নেতা ডা: সিরাজুল হক, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দু সাত্তার,কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল,উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো, রেজাউল করিম,এম,কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ইরফান মাহাবুব রায়হান,সা:সম্পাদক মুমিনুল আলম মুমু,ছাত্রনেতা ফরিদ উল্লাহ প্রমূখ।
এছাড়াও আলোচনাসভা ও র‌্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সমাজের সর্বস্তরের মানুষ, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আগেঈদগাঁহতে বাস চাপায় বৃদ্ধ নিহত
পরেকক্সবাজার হাশেমিয়া মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু স্বরণ ও জাতীয় শোক দিবস পালন