প্রেস বিজ্ঞপ্তি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের” ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রামু উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। ১৫ আগস্ট সকালে ছাত্রলীগের নেতৃবৃন্দরা ১৯৭৫সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে গরীব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন ।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম সাদ্দাম হোসাইন এর সার্বিক সহযোগিতায় ছাত্রলীগ নেতা মুবিনুল হাসান নয়ন ও জিৎময় বড়ুয়ার তত্বাবধানে কক্সবাজার জেলার আওতাধীন রামু উপজেলার চৌমুহনী, বাইপাস স্টেশনে গরীব দুস্থদের মাঝে এ খাবার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা
মোঃ পারভেজ, অর্ক বড়ুয়া, প্রয়াস বড়ুয়া, অংকন, সঞ্চয়, সাগর দাশ,ওমর ফারুক, সৈকত বড়ুয়া প্রমুখ।













