কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের জাতীয় শোক দিবস পালন

0
32

কক্সবাজার খবর ডেস্কঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের নয়, তিনি একজন আর্ন্তজাতিক মানের নেতা ছিলেন। ছাত্র জীবনে রাজনীতির পাশা-পাশি তিনি গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করতেন। বঙ্গবন্ধু নিজকে সাংবাদিক হিসেবে মনেও করতেন। তাই বঙ্গবন্ধুর প্রশ্ন সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ এবং শ্রদ্ধা সব সময় থাকা জরুরী।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বৃহস্পতিবার বিকালে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের। সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, বিএফইউজে’র কেন্দ্রিয় সদস্য আয়াছুর রহমান, বিশ^জিত সেন, আবদুল কুদ্দুস রানা, সরওয়ার আজম মানিক, মোহাম্মদ জুনাইদ, দীপক শর্মা দীপু, ফরহাদ ইকবাল, নুপা আলম, আবুদল আজিজ, শংকর বড়–য়া রুমি, আহসান সুমন, শফিউল আলম, তৌফিকুল ইসলাম লিপু, আমিনুল হক আমীন, বিপ্লব কান্তি দে, শফি উল্লাহ শফি, আজিম নিহাদ, মাহবুবুর রহমান, শাহজাহান চৌধুরী শাহীন, সুজাউদ্দিন রুবেল, জাফর আলম প্রমুখ।

আগেরামু থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক ১ 
পরে২২ আগস্ট গ্রুপ চ্যাট বন্ধ করে দিচ্ছে ফেসবুক