পোকখালীর দু-অংশে শত শত বসতবাড়ি চরম ঝুঁকিতে : দেখার কেউ নেই

0
20
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের পোকখালীর মুসলিম বাজারের পাশ্বর্বতী আর পৃর্ব গোমা তলী দক্ষিণ পাড়া এলাকার শত শত বসতবাড়ী চরম ঝুঁকিপূণ অবস্থায় রয়েছে। যেকোন মুহুর্তে নদীগর্ভে বিলীনের সম্ভবনা রয়েছে।
বৃষ্টিপাত হলে বা জোয়ার ভাটায় যেকোন সময় পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছেন বৃহৎ এলাকার জনগোষ্টি। এসব দেখার যেন কেউ না থাকায় হতাশ হয়ে পড়েছেন এলাকার অসহায় লোক জন। এলাকাবাসীর মতে,কবে হবে ভাঙ্গন এর সংস্কার এ অপেক্ষায় প্রহর গুনছে তারা। না হয় তাদেরকে পানির সাথে লড়াই করে বেঁচে থাকতে হবে। তবে গোমাতলীর সচেতন যুবক দেলোয়ার জানান, দক্ষিন পাশ এলাকায় খাল পাড় ভেঙ্গে বিলীনের পথে, ২/৩ শত বসতবাড়ীর সহশ্রাধিক লোকজন চরম আতংকে দিন যাপন করছে। দ্রুত সংস্কার না করলে বসতবাড়ী নদীর সাথে বিলীন হওয়ার আশংকা প্রকাশ করেন।
পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ জানিয়েছেন,পোক খালীর দুই অংশে চরম ঝুঁকিতে। সহশ্রাধিক বসতবাড়ীর প্রায় ৭/৮ হাজার মানুষ আতংকের পাশাপাশি ঝুঁকিতে। সংস্কারের দাবী জানান তিনিও।
আগেডিসি ও অর্থমন্ত্রীর নামে মোবাইলে টাকা চাওয়া হচ্ছে : সতর্ক থাকতে অনুরোধ
পরেরামুতে মহা-রাম নবমী মেলা উদযাপন পরিষদ গঠিত