প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের রাম উপজেলার ঐতিহাসিক রামকুট তীর্থধামে মহা-রাম নবমী মেলা উদ্যাপন পরিষদ- ১৮ গঠিত হয়েছে। রামকুট তীর্থধাম পরিরচালনা কমিটির সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। এতে অপূর্ব পাল সভাপতি এবং রনতোষ দত্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। মহা-রামনবমী মেলা উদ্যাপন উপলক্ষে রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তীর্থধাম পরিচালনা কমিটির উপদেষ্টা ডা: আশুতোষ চক্রবর্তী মন্টু,সভাপতি এডভোকেট দীলিপ কুমার ধর, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক তপন মল্লিক,রামু শ্রীশ্রী সৎ সঙ্গ আশ্রমের সভাপতি সুশান্ত পাল বাচ্চু,হিন্দু ধর্মীয় নেতা স্বদীপ শর্মা, সুমন চক্রবর্তী পাইলট, মিন্টু কুমার দে সাজু, ডা: কিরণ, প্রদীপ ভট্টাচার্য্য, চন্দন দাশ গুপ্ত, সুজন শর্মা, বানু পাল, শিমুল, রুপন ধর, বিজয় ধর, সন্তোষ দাশ, তারাপদ ধর বটু, তপন কান্তি, দীলিপ ধর ও উপদেশ শর্মা প্রমূখ।













