কক্সবাজার খবর রিপোর্টঃ
রামুতে সৌহার্দ্য ১৩ এর ঈদ পূনর্মিলনী সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ১৪ আগস্ট সকাল ১১টায় রামু সিটি র্পাক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজর সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।বক্তব্য রাখেন, রামু উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন,রামু থানার ওসি তদন্ত মিজানুর রহমান,রামু বণিক সমিতির সভাপতি রফিকুল আলম, রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম,মৈত্রী-০২ এর রিদুয়ান মাহমুদ,দুরন্ত-০৭এর জিয়াউল হক বাবর। সৌহার্দ্য -১৩এর সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও আবু সায়েদ ও তামজিদ ইসলামের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক এম এ কিশোর, সদস্য সাইফুল ইসলাম সায়েম, ইয়াসিন আরাফাত,রাসেল ওসমান, ফারহানা ইসলাম ইমা, ,জিসান দে, ইনজাজ মাহমুদ ইমুসহ রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়, রামু বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয় ও কাউয়ারখোপ হাকিম রাকিমা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের একটি বিশাল র্যালী বর্ণিল সাজে সজ্জিত হয়ে রামু চৌমুহনীর বিভিন্ন গুরত্বর্পূন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে বিকেল ৪টায় সংগঠনের সদস্যদের মধ্যে ক্রীড়া প্রতিযোগীতা, র্যাফেল ড্র এর আয়োজন করা হয়।সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।













