দীর্ঘ প্রায় এক বছর ধরে নানা রোগে আক্রান্ত হওয়ার পর অবশেষে ১৭ আগস্ট রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(১৮ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় কৈলাশেরঘোনা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
লুৎফুর রহমান ইফতি নতুন অফিস বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। সম্প্রতি অনুমোদন হওয়া ইসলামপুর ইউনিয়ন যুবলীগের কমিটিতে জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক পদে তাকে রাখা হয়।
যুবলীগের কর্মী লুৎফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেন সদর আ,লীগের উপ প্রচার সম্পাদক,চেয়ারম্যান পদপ্রাথী মোহাম্মদ শরীফ কোম্পানী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী।তবে শোকাহত যুবনেতা ওসমান আলী মোর্শেদ ও আবছার কামাল শাহিন। তারা মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।













