বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলার এবার স্থান করে নিলো চাকমা ভাষা। সম্প্রতি বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে চাকমা ভাষাকে যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রায় এক দশক ধরে চাকমা ভাষা নিয়ে ডিজিটাল প্লাটফর্মে নিরলসভাবে কাজ করা জ্যোতি চাকমা জানান, বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশগুলো থেকে প্রায় ১০-১৫ লাখ চাকমা ভাষাভাষী ফেসবুক ব্যবহারকারী রয়েছেন।
ডিজিটাল প্লাটফর্মে চাকমা ভাষা নিয়ে জ্যোতি চাকমার সঙ্গে কাজ করে যাচ্ছেন বিভূতি চাকমা।
ফেসবুকের দেওয়া এ স্বীকৃতি চাকমা সম্প্রদায়ের জন্যে বেশ আনন্দের খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করেন জ্যোতি চাকমা।













