উখিয়ায় গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক

0
27

উখিয়া প্রতিনিধি : উখিয়া  থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে। বুধবার সকাল দশটার দিকে কোটবাজার থেকে সোনার পাড়া রাস্তার পাশ্বে জুমাপাড়া এলাকায় অভিযান চালানো  হয়।

আটক হলেন উখিয়ার  উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের সোনার  পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ ইব্রাহিম ও তার স্ত্রী আরেফা বেগম।

উখিয়া থানার সহকারী উপ পরিদর্শক শামীম ভূইঁয়ার নেতৃত্বে একদল পুলিশ  গোপন  সংবাদের ভিত্তিতে অভিযান  চালিয়ে গাজা সহ দুই জন কে আটক করে থানায়  নিয়ে  আসেন।

উখিয়া  থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করে বলেন ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

আগে২১শে অগাস্টের গ্রেনেড হামলা: যেভাবে রক্ষা পেয়েছিলেন শেখ হাসিনা
পরেমহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪১