মহেশখালী প্রতিনিধি :
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে এক রাতে ৪১ জন গ্রেফতার করেছে। মঙ্গলবার গভীর রাত থেকে ভোর রাত্রি পর্যন্ত এই অভিযান চলে। এতে মহেশখালী উপজেলার কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুর, কুতুবজোম, বড় মহেশখালী, মাতারবাড়ি থেকে বিভিন্ন মামলার ফেরারী ৪১জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রভাষ চন্দ্র ধর এর নির্দেশে পুলিশ পরিদর্শক তদন্ত বাবুল আজাদ এর নেতৃত্বে থানা পুলিশের কয়েকটি ইউনিট ভাগ হয়ে এ অভিযান চালায়। পুলিশ জানায় , গ্রেপ্তারকৃতরা হত্যা, ডাকাতি,মারামারি, জমি দখল, অস্ত্র,নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামী বলে জানা গেছে।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, মহেশখালীতে বর্তমান সরকারের উন্নয়ন মুখী বহু প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে, উক্ত প্রকল্পগুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আইন শৃংখলার পরিবেশ শান্তি রাখতে অপরাধীদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।













