নাইক্ষ্যংছড়িতে পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক র্কমশালা অনুষ্টিত

0
27

 

জাহাঙ্গীর আলম কাজল নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুষ্টি কর্ম পরিকল্পনা জুলাই ২০১৯ জুন ২০২০ প্রনয়ন বিষয়ক এক র্কমশালা বুধবার( ২১ আগষ্ট) শেষ হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ। কর্মশালায় তিনি বলেন-সরকার সারা দেশে জিও বা নন জিও প্রতিটি প্রতিষ্টানকে যে সব কাজ দেন তা জনসার্থেই দেন । এ কাজ গুলো প্রান্তিক পর্যায়ের মানুষের কল্যানে ই হয়। আর এসব কাজে সচ্ছতা থাকতে হবে। নচেৎ সরকারী বেসরকারী সব শ্রম বৃথা যাবে। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি বলেন,কারিতাস পাহাড়ি এলাকায় কাজ করে সুনাম কুড়িয়েছেন নানা কারণে। তাদের এ সুনাম ধরে রাখতে হবে। এ জন্যে সরকারী প্রতিষ্টানের সাথে এনজিও গুলোর সমš^য় থাকতে হবে। মাঠে কাজ করতে সুপারভিশন করতে যেন সুবিধা হয়। কারিতাস লিন প্রকল্পের আওতায় অনুষ্টিত এ কর্মশালায় মূল লক্ষ্য ও উদ্দেশ্য সর্ম্পকে ¯^াগত বক্তব্য রাখেন প্রকল্পের বান্দরবান জেলা ম্যানেজার হিতৈষী খীসা। সঞ্চালনায় ছিলেন সংগঠনের নাইক্ষ্যংছড়ি উপজেলা কো-অর্ডিনেটর খ্রীষ্টফার রিটন আসাম। কর্মশালায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মাসহ হেডম্যান,কারবারী,সরকারী-বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক,গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ

আগে২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মহেশখালী পৌর আওয়ামীলীগের আলোচনা সভায় – এমপি আশেক
পরেসড়ক দূর্ঘটনায় হিমছড়ী যুবদলের সভাপতির ছেলে তাহসানের মৃত্যুতে সাবেক সাংসদ কাজলের শোক