নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে সড়ক দূর্ঘটনায় নিহত প্রবীন ব্যাক্তি নুর মোহাম্মদের জানাযায় শোকার্ত মানুষের ঢল নেমেছে। ২১শে আগষ্ট সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদগাঁওর দক্ষিণ মেহের ঘোনায় রাস্তা পারাপার কালীন সময়ে চট্রগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়ার ধাক্কায় গুরুত্বর আহত হলে, স্থানীয়রা নুর মোহাম্মদকে উদ্ধার করে প্রথম ঈদগাঁওর একটি হাসপাতালে নিয়ে যায়,পরে ককসবাজারে প্রেরন করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ২২ আগষ্ট সকাল দশটায় শাহ জব্বা রিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাযায় বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতি ঘটে। এতে অংশ নেন, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম,অধ্যাপক সুলতান আহমদ,মাদ্রাসার সুপার মাওলানা মনছুর আলম,ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর,ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভা পতি মাহবুবুল আলম মাবুসহ এলাকার অসংখ্য সাধারন লোকজন। উল্লেখ্য যে, গত ১৫ থেকে ২১ আগষ্ট ছয় দিনের ব্যবধানে ৪জন ব্যাক্তি সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছে।