রোহিঙ্গাদের থাকার প্ররোচণা দিলে ব্যবস্থা নেওয়া হবে

0
75

কক্সবাজার খবর ডেস্কঃ

আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জন্য প্ররোচণা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জন্য যারা প্ররোচণা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন এসব কথা বলেন।।

তিনি বলেন, রোহিঙ্গাদের থাকার জন্য অনেকেই প্ররোচণা চালাচ্ছেন। লিফলেট বিতরণ করছেন। ইংরেজিতে প্ল্যাকার্ড লিখে দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘রোহিঙ্গাদের ফেরাতে আমরা আশাবাদী। বিকেল ৪টা পর্যন্ত সময় আছে। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে,’ যোগ করেন ড. মোমেন।

আগেঈদগাঁওতে সড়ক দূর্ঘটনায় নিহত নুর মোহাম্মদের জানাযায় শোকার্ত মানুষের ঢল 
পরেকলকাতায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় নতুন মোড়, ক্ষোভ ঝাড়লেন মমতা