কক্সবাজার খবর রিপোর্টঃ
বৃহত্তর ঈদগাঁওর কৃতি ব্যক্তিত্ব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দিন আহমদের মা মোসলেমা খাতুন (৮২) ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৩ আগস্ট শুক্রবার দিবাগত রাত পৌনে দশটার দিকে বিএসএমএমইউ’র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আগামীকাল শনিবার আছরের নামাজের পর হাশেমিয়া মাদ্রাসার মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।













