টেকনাফে যুবলীগ নেতা হত্যা মামলার আসামী দু’রোহিঙ্গা বন্দুকযুদ্ধে নিহত

0
75

কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতরা যুবলীগ সভাপতি ওমর ফারুক হত্যায় অভিযুক্ত বলে জানা গেছে। শুক্রবার রাতে ফারুক হত্যা মামলার আসামি ধরতে টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ের পাদদেশে গেলে পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি এলজি (আগ্নেয়াস্ত্র), ৯টি শটগানের তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা পাওয়া যায় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

নিহতরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার মংডুর সব্বির আহমেদের ছেলে মুহাম্মদ শাহ ও একই জেলার রাসিদং থানা এলাকার সিলখালির আবদুল আজিজের ছেলে আবদু শুক্কুর। তারা দু’জনই টেকনাফের হ্নীলার জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আগেপুলিশের চাঁদাবাজি, পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত দুই
পরেস্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের মায়ের মৃত্যুতে রামু উপজেলা চেয়ারম্যান কাজলের শোক