নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের চৌফলদন্ডীতে সংগঠিত ঘটনায় যুবলীগের ছয় নেতাকর্মীর বিরুদ্বে মামলা দায়ের করা হয়েছে। মিথ্যা ও হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন সদর যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাজিবুল হক চৌধুরী রিকো।
কক্সবাজার সদর উপজেলা যুবলীগ ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, সহ সম্পাদক হারুনর রশিদ,চৌফলদন্ডী ইউনিয়ন যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, যুগ্ন-সাধারণ সম্পাদক আমান উল্লাহ,যুগ্ন সাধারণ সম্পাদক মো: রাসেল,দপ্তর সম্পাদক দিদারকে মামলার আসামী করা হয়েছে। অনতিবিলম্বে মিথ্যে মামলা থেকে যুবলীগ নেতাদের নাম বাদ দেওয়ায় দাবীও জানান তিনি । অন্যথায় সদর উপজেলা যুবলীগ রাজপথে আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবে বলেও ইঙ্গিত প্রদান করেন। চৌফলদন্ডী ইউনিয়ন যুবলীগ সভাপতি এডভোকেট মোহাম্মদ ফয়সাল জানান, এলাকায় সংগঠিত ঘটনায় নিরীহ সাধারন মানুষকে গ্রেফতার করা হচ্ছে, এরা সকলে যুবলীগ কর্মী। এতে তিনি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন













