নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ইসলামাবাদের চরপাড়া-হিন্দুপাড়া জুড়ে পুরনো অপরাধীচক্ররা ফের মাথাচড়া দিয়ে উঠেছে। চোর সিন্ডিকেট চক্রের উপদ্রব বেড়েই চলছে। দিশেহারা হয়ে পড়েছেন এলাকার সাধারন মানুষরা। নেই পুলিশী টহল। এ সুযোগ কে কাজে লাগিয়ে চিহৃিত অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। জানা যায়,গতকাল রাত্রে লেদুর বাজেমাল দোকানের গ্রীলের তালা ভেঙ্গে চোরদল নগদসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। একইদিন গভীর রাতে চরপাড়া জামে মসজিদ খতিবের পরনের পাঞ্জাবী চুরি করে টাকাসহ মোবাইল নিয়ে চম্পট দেয়। কদিন পূর্বে স্থানীয় শেখরের বাজে মাল দোকানে চুরি করে প্রায় দশ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া জয়নালের বেকারী থেকে চোরেরা ২০/২৫ হাজার টাকার মালা মালসহ নগদ টাকা নিয়ে যায়। আবার এলাকা জুড়ে কতিপয় চিহৃিতরা প্রতিনিয়ত মদ,ইয়াবা বিক্রি করে শান্ত পরিবেশকে অশান্তির দিকে ধাবিত করছে। তাদের কাছ থেকে রেহায় পাচ্ছেনা উঠতি প্রজন্মের তরুন প্রজন্মরা। স্থানীয় মেম্বার এসব কাজেকর্মে বাধা প্রদান করলেই চিহৃিতরা আরো বেপরোয়া হয়ে উঠে বলে জানা গেছে। সচেতন মহলের মতে,পুরনো সে চিহৃিত অপরাধীরা এলাকাতে আবারো মাথাচড়া দিয়ে উঠছে।
এ ব্যাপারে এলাকার মেম্বার ইউনিয়ন আ,লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম উপরোক্ত তথ্যবলীর সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি পুলিশ প্রসাশনকে অবগত করা হয়েছে।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানের মুঠো ফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।













