বলরাম দাশ অনুপমঃ
টেকনাফের যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলায় এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
আটককৃত রোহিঙ্গার নাম হাসান (১৯)। সে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের আমিরুল ইসলামের পুত্র। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লক থেকে আটক করা হয়।টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি হাসানকে ওই এলাকা থেকে আটক করা হয়।তিনি আরও জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে শিবিরগুলোতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।