কক্সবাজার খবর ডেস্কঃ
মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত উন্নয়ন কাজ স্থানীয় পর্যায়ে সমন্বয়ের জন্য গঠিত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৫ আগস্ট দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক জনাব মো.কামাল হোসেন সভাপতিত্ব করেন ।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা, এনজিও কর্মকর্তা এবং ধলঘাটা মাতারবাড়ি চেয়ারম্যান সহ কমিঠির সদস্যগণ। আজকের সভায় নিন্মেলিখিত গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়-
মাতারবাড়ি ও ধলঘাটা তাপবিদ্যুৎ কেন্দ্র►
১. শ্রমিকদের ক্ষতিপূরণের টাকা গ্রহণের ক্ষেত্রে আর কোন জমির মালিকদের প্রত্যায়ন লাগবেনা, ফলে শ্রমিকগণ স্বাধীনভাবে টাকা তুলতে পারবেন তাদের প্রয়োজনীয় কাগজ পত্র দিয়ে।
২. অধিগ্রহনকৃত সব ধরনের উপকারভোগীদের টাকা প্রদানে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য জাইকার প্রতি নির্দেশ প্রদান করা হয়।
৩. ৫০টি ছিন্নমূল পরিবারের জন্য ঘর নির্মানের কাজ সমাপ্তির পথে ইতিমধ্যে ১০ টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে বাকি গুলো খুব দ্রুত সম্পন্ন করে পূর্নবাসনের কাজ সমাপ্ত করা হবে।
৪. ছিন্নমূল ৪৮টি পরিবারের মধ্যে প্রতি পরিবারের ০১ জন করে প্রতিশ্রুতি মোতাবেক পূর্ণবাসনের অংশ হিসাবে কোল পাওয়ার কর্তৃপক্ষ অধিকাংশজনকে চাকরী প্রদান করেছেন এবং যে কয়জন এখনো চাকরী পাননি খুব দ্রুত তাদেরকেও চাকরী প্রদান করবেন।
৫. স্পেশালাইজট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে যা চাইল্যাতলি আশে পাশেই স্থাপনা করা হবে এখন শুধু জমি নির্ধারণ করাটাই বাকি যা আগামী এক মাসের মধ্যেই চুড়ান্ত করা হবে।
৬. ধলঘাটা ইউনিয়নের বনজামিরা পাড়া সংলগ্ন বন্ধ সূইচ গেইট খোলে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা অতিস্বত্ত্বর ব্যবস্থা গ্রহন করা হবে।
এসপিএম প্রকল্প: ধলঘাটা ও কালারমারছড়া►
১. এসপিএম প্রকল্পের অধিনের আওতায় ধলঘাটার বধূয়া ঘাট থেকে শরইতলা পাড়া পর্যন্ত সিপিপি কতৃক নির্মিত সড়কটি স্থায়ীভাবে অধিগ্রহণ করে সাধারণ জনগনের চলাচলের রাস্তা হিসাবে ব্যবহার করার উপযোগী করার জন্য এলজিইডি বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।
২. এসপিএম প্রকল্পের জন্য যে অধিগ্রহণ মূল্য নির্ধারণ করা হয়েছিল তা অতি নগন্য ছিল বিদায় বর্তমান বেঞ্চমার্ক ধরে পূণরায় মূল্য বৃদ্ধির জন্য প্রস্তাব প্রদান করা হয়।
ধলঘাটা ও অর্থনৈতিক অঞ্চল-৩►
১. বিএস মূলেই টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং বিএস এর জমি যাদের খাস হয়ে গেছে তা অনুদান হিসাবে প্রদান করা হবে এই মর্মে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমোদনও চলে এসেছে।
২. ধলঘাটা সাপমারারডেইল জেটি নির্মানের জন্য এলজিইডি কতৃপক্ষকে টেন্ডার প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে। এরই মধ্যেই টিকে গ্রুপের মাধ্যমে একটি অস্থায়ী জেটি ঘাট নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
৩. ধলঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মানের জন্য পাউবো এবং বেজাকে যৌথভাবে পদক্ষেপ গ্রহন করার জন্য অনুরোধ করা হয়েছে।
বন্দর প্রকল্প►
১. বন্দরের নাম মাতারবাড়ি নামে থাকলেও সেটি পরিবর্তন করে ধলঘাটা বন্দর, বঙ্গবন্ধু বন্দর এবং মহেশখালী বন্দর এই তিনিটির যে কোন একটির নামে নাম করণের অপেক্ষায় রেখেছেন প্রধানমন্ত্রীর দপ্তর।
২. বন্দরের জমি অধিগ্রহণের মূল্য সময় উপযোগী বর্তমান বেচা কেনা মূল্যের তিন গুণ ধরে মূল্য নির্ধারণের প্রস্তাব প্রদান করা হয়। উপরোক্ত বিষয় গুলি দ্রুত বাস্তবায়ন করা হলে মহেশখালীর দূর্ভোগ কিছুটা হলেও মিটবে বলে স্থানীয়রা জানান।













