ঈদগাঁওতে বেপরোয়া চোর সিন্ডিকেটঃ চুরি কর্মকান্ড বেড়েই চলছে

0
38

 

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও 
সদরের ঈদগাঁওতে সাম্প্রতিক সময়ে ফের নতুন করে চোর সিন্ডি কেট চক্ররা মাথাচড়া দিয়ে উঠেছে। এমনকি চুরি কর্মকান্ড বেড়েই চলছে। রাত্রীকালীন সময়ে পুলিশী টহলের দাবী জানান সচেতন মহল।
প্রাপ্ত তথ্য মতে, ২৬ আগষ্ট দিবাগত রাত চারটার দিকে ঈদগাঁওর সাতঘড়িয়া পাড়ার দুই ভাই ফোরকান ও সোলতানের ঘোয়াল থেকে ২টি গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয় খুরশেদ ও আইয়ুব আলীর চোখে পড়লে চোর সিন্ডিকেট দল গাড়ি নিয়ে পালিয়ে গেলেওগ তবে গরু ২টি নিয়ে যেতে পারেনি। ঘটনার পরপরেই সংবাদ পেয়ে ছুটে আসেন তদন্ত কেন্দ্রের এসআই সনজিতসহ সঙ্গীয় ফোর্স। এমনটি নিশ্চিত করেন ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুব আলম মাবু। গত দুদিন পূর্বে ঈদগাঁওর ভুতিয়াপাড়ার মনছুর আলম সওদাগরের তিনটি পালিত গরু তার গোয়ালঘর থেকে চুরি করে নিয়ে যায়। এখনো পাইনি গরুগুলো এমনটি জানান স্থানীয় মেম্বার কামাল উদ্দিন। ইসলামাবাদের চরপাড়া-হিন্দুপাড়ায় অপরাধীচক্ররা ফের মাথাচড়া দিয়ে উঠেছে। চোর সিন্ডিকেট চক্রের উপদ্রব বেড়েই চলছে। দিশেহারা হয়ে পড়েছেন এলাকার সাধারন মানুষরা। এই সুযোগকে কাজে লাগিয়ে চিহৃিত অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। গত কদিন পূর্বে রাত্রে লেদুর বাজেমাল দোকানের গ্রীলের তালা ভেঙ্গে চোরদল নগদসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। একইদিন রাতে চরপাড়া জামে মসজিদ খতিবের পরনের পাঞ্জাবী চুরি করে টাকাসহ মোবাইল নিয়ে চম্পট দেয়। স্থানীয় শেখরের বাজে মাল দোকানে চুরি করে প্রায় দশ হাজার টাকার মালামাল নিয়ে যায়। জয়নালের বেকারী থেকে চোরেরা ২০/২৫ হাজার টাকার মালা মালসহ নগদ টাকা নিয়ে যায়। এ ব্যাপারে এলাকার মেম্বার ইউনিয়ন আ,লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম উপরোক্ত তথ্যবলীর সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি পুলিশ প্রসাশনকে অবগত করা হয়েছে। ২৫ আগষ্ট ভোর সকালে ঈদগাঁও বাজারের এক ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। ঈদগাঁও জাগিরপাড়াস্থ দুবাই কলোনী থেকে ঈদগড় বড়বিল এলাকার বাসিন্দা ও ঈদগাঁও বাজারের কাপড় ব্যবসায়ী নুরুল আলমের মোটর সাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। গাড়ীর মালিকের সাথে কথা হলে তিনি জানান,বাসার পাশ্বে গাড়ী রাখার স্থানে তিনটি মোটর সাইকেল ছিল। সেখান থেকে আমার গাড়ীটি চুরি করে নিয়ে যায়। তবে অন্য দুটির তালা ভাংলেও নিতে পারেনি সাইকেল। বেশ কিছুদিন পূর্বে ঈদগাঁওর ঔষুদ কোম্পানীর প্রতিনিধি আজিজুল হকের একটি মোটর সাইকেল আলমাছিয়া মাদ্রাসা সড়কস্থ মনির ভিলার নিজ তলায় মোটর সাইকেল পাকিং থেকে তার মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। জাগির পাড়াস্থ ভাড়াবাসার সামনে থেকে পল্লী বিদ্যুৎ সদস্যের একটি মোটর সাইকেল নিয়ে যায় চোরেরা। পাশাপাশি একই এলাকার মুক্তিযোদ্বা মাষ্টার নুরুল আজিমের ছেলে হামিদের ব্যবহৃত মোটর সাইকেলটিও চোর চক্ররা রাত্রে বাড়ী থেকে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর গাড়ী দুটি এখনো পাওয়া যায়নি।
সচেতন মহলের মতে,দীর্ঘকাল চুরির মত হীন কর্মকান্ড বন্ধ থাকার পর সাম্প্রতিক সময়ে চোর সিন্ডিকেট মাথা চড়া দিয়ে উঠেছে। গ্রামাঞ্চলের সাধারন মানুষরা জানান,পুলিশ তদন্ত কেন্দ্রটি দুরর্বতী স্থানে হওয়ার ফলে রাত্রীবেলায় কোন একটি অঘটন ঘটলেই সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়ছে। পুলিশ আসতে না আসতেই ঘটনাস্থল থেকে অপরাধী চক্ররা পার পেয়ে যায় অনায়াসে। স্পর্টকাতর স্থান সহ বৃহত্তর এলাকায় সবকটি পাড়ায় পুলিশী টহলের দাবী তাদের।  কমিউনিটি পুলিশের কাযক্রম চলছে ঢিলেঢালা। নেই পূর্বের মত গতিশীলতা। ওর্যাড় ভিক্তিক কমিউনিটি পুলিশিং কমিটিকে যদি চাঙ্গা করা হয়, তাহলেএলাকা থেকে অপরাদ অপর্কম অনেকাংশ কমে যাবে। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জানের সাথে কথা হলে তিনি চুরি কর্মকান্ডের বিষয়ে তাঁর জানা নেই বলে জানিয়েছেন এ প্রতিবেদককে।
আগেউখিয়ার রাজাপালংয়ে ৩৬টি জামগাছ কেটে ৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
পরেটেকনাফে যুবলীগ নেতা ফারুক হত্যাকান্ডে জড়িত আরো এক সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ নিহত