রামু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মেজবান আজ

0
75

 

প্রেস বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ রামু উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার বিকাল ৩টায় রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও মেজবানের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ। সভায় সভাপতিত্ব করবেন রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সভা পরিচালনা করবেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শামসুল আলম মন্ডল।এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। উক্ত আলোচনা সভা ও মেজবানে উপস্থিত থাকার জন্য সকলকে আমন্ত্রন জানিয়েছেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম ও যুগ্ন আহবায়ক নুরুল হক চৌধুরী।

 

আগে৯৬৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
পরেউখিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১