খুটাখালী দক্ষিণ বহলতলী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

0
42

 

সেলিম উদ্দীন,ঈদগাঁহ

চকরিয়া উপজেলার খুটাখালী দক্ষিণ বহলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট বৃহষ্পতিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে এ মা সমাবেশ সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবদুল আজিজ। বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার মায়েদের মধ্যে সচেতনা বৃদ্ধির জন্য এ সমাবেশ আয়োজন করা হয়েছে। মা সমাবেশ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আবু তৈয়ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহকারী শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আগেঅবশেষে বিতর্কিত এনজিও ‘মুক্তি কক্সবাজার’র কার্যক্রম বন্ধ ঘোষণা
পরেঅবশেষে মিন্নির জামিন