হুমায়ূন রশিদ ,টেকনাফ
টেকনাফ র্যাব ক্যাম্পের জওয়ানেরা কুতুপালং শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ আশ্রিত এক রোহিঙ্গাকে আটক করেছে।
সুত্র জানায়, ২ সেপ্টেম্বর ভোররাত পৌনে ৩টারদিকে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্প (সিপিসি-১) এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং শরণার্থী রেজিষ্টার্ড ক্যাম্প-১ এর সি-ব্লকের এমআরসি নং-জেড-২৪২০, শেড নং-৫০, ৪নং রোমের বাসিন্দা হাশেম মোল্লার বাড়িতে অভিযান চালায়। এসময় বিক্রির জন্য মওজুদ করা ১হাজার পিস ইয়াবাসহ হাশেম মোল্লার ছেলে শাহ আলম (৩১) কে আটক করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ (এক্স) পিপিএম, বিএন মির্জা শাহেদ মাহতাব এই তথ্য নিশ্চিত করেন। ###













