কক্সবাজারে যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার জোরদার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে সেবা প্রদান শীর্ষক প্রকল্পের সভা

0
42

 

আল মাহমুদ ভূট্টোঃ

কক্সবাজার সদর, চকরিয়া , পেকুয়া ও মহেশখালি উপজেলায় যৌন প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, নারী ও কিশোরীদের অধিকার উন্নয়ন এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে কাজ করতে যাচ্ছে কেয়ার বাংলাদেশ। বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, স্থানীয় পুলিশ প্রশাসন, আইন ও বিচার ব্যবস্থা, স্বাস্থ্য সেবা সমূহ এবং সমাজ সেবা অধিদপ্তর এর সাথে সমন্বয় করে এসব উপজেলার ১১,৪৫৩১ স্থানীয় জনগনকে এ সেবা দেয়া হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার হোটেল ওসেন প্যারাডাইস এর কনফারেন্স রুমে “কক্সবাজার জেলায় যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার জোরদার করা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে সেবা প্রদান” শীর্ষক প্রকল্পের প্রারম্ভিক সভায় এ তথ্য জানানো হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সিভিল সার্জন ডাঃ মুহাম্মাদ আব্দুল মতিন এবং হেড অফ এইড ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাই কমিশন অফ কানাডা পেড্রা মুন মরিস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জিয়া চৌধুরি। ইউএনএফপিএ এর কারিগরি সহায়তায় এবং গ্লোবাল এ্যফেয়ার কানাডা (জিএসি) এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ- সেভ দ্যা চিলড্রেন এবং কনসারন্ড ওয়মেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টকে সাথে নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এই প্রকল্পটি ছাড়াও সম্প্রতি কেয়ার বাংলাদেশ “প্রেরনা” নামক আরও একটি প্রকল্পের কার্যক্রম শুরু করেছে রামু, মহেশখালী ও কক্সবাজার সদর উপজেলায়। প্রকল্পটির কার্যক্রমের আওতায় রয়েছে মাল্টি পারপাস সাইক্লোণ সেন্টার স্থাপন এবং ২০০ এর অধিক ঝুঁকিপূর্ণ বাড়িঘর পুনঃনির্মাণ, যা কিনা দুর্যোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করবে। এ ছাড়াও কেয়ার বাংলাদেশ কক্সবাজার সদর, রামু, চকরিয়া, উখিয়া ও টেকনাফ উপজেলার কমিউনিটি ক্লিনিক গুলোতে কাজ করছে যা কিনা স্থানীয় জনগনের অসংক্রামক ব্যাধি নিরাময়ে সেবা গ্রহনে সহায়তা করছে।

আগেহল-মার্ক ব্যবসায় আসবে: অর্থমন্ত্রী
পরেসংখ্যালঘু ভেবে হীনম্মন্যতায় না ভুগে মনোবল অটুট রাখুন, হিন্দু সম্প্রদায়কে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা