চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার সীমান্ত এলাকায় ছয় হাজার পিস ইয়াবা বডিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ। বুধবার (৪সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কক্সবাজা-চট্টগ্রাম মহাসড়কের জেলা পরিষদের তোরণের অদুরে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত হলেন, চট্টগ্রাম জেলার সাতকানিয়াপ উপজেলার ছোট ঢেমশা ইউনিয়নের কবির আহমদের ছেলে মোহাম্মদ সোহেল (৪১) ও একই গ্রামের মোহাম্মদ মিজানের ছেলে ফোরকান আহমদ (৩৮)।
ঘাউওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদেও ভিত্তিতে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের নিয়মিত টহল টিম একটি মোটরসাইকেল করে ইয়াবা বডি পাচার হচ্ছে । ওই সময় মোটর সাইকেলটিকে গতিরোধ করে তাদেও দেহ তল্লাশি করে ছয় হাজার পিস ইয়াবা বডি উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক (এসআই) মো.মাহাবুব আলম বলেন, ‘হাইওয়ে পুলিশ বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে। ৫সেপ্টেম্বর তাদের আদালতের মাধমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।













