উখিয়ার মেয়ে রিফা এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল খেলতে থাইল্যান্ড পৌঁছেছে ।

0
632

আনচার উল্লাহ, উখিয়া :

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশ নিতে বাংলাদেশ নারী ফুটবল দলের গুরুত্বপুর্ণ খেলোয়াড় হিসেবে থাইল্যান্ড পৌঁছেছে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের জালাল আহমেদের মেয়ে শাহেদা আক্তার রিফা । স্কুল লেবেলে ফুটবল খেলার সময় কক্সবাজার জেলার শ্রেষ্ঠ খেলোয়ার হওয়ার পাশাপাশি মেসি নামে পরিচিতি লাভ করেন। অসাধারণ কৃতিত্বের কারণে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য হওয়ার  গৌরব অর্জন করেন। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১ টা ২০ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে বাংলাদেশ নারী ফুটবল দলের গুরুত্বপুর্ণ খেলোয়াড় হিসেবে যাত্রা করে । বাংলাদেশ সময় দুপুর ২টায় থাইল্যান্ড পৌঁছায় কোচ গোলাম রব্বানী ছোটনের দল।

এশিয়ার শীর্ষ আটের এই লড়াইয়ে বাংলাদেশের মেয়েরা এবার টানা দ্বিতীয়বারের মতো খেলবে। ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের চনবুরিতে হতে যাওয়া এই আসর মেয়ের অনূর্ধ-১৭ বিশ্বকাপের বাছাই পর্বও।

বাংলাদেশ এই আসরে প্রথম খেলে ২০১৭ সালে। সেই আসর আর এবারের আসরে খেলতে যাওয়ার আগের বাংলাদেশ দলের মধ্যে ব্যবধান বিস্তর। তা অভিজ্ঞতার। সেবার বাংলাদেশের মেয়েদের ঝুলিতে আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা ছিল হাতেগোনা। আর এবার অভিজ্ঞতায় ভরপুর হয়ে বয়সভিত্তিক এই আসরে সেরা আটের লড়াইয়ে নামতে যাচ্ছে মারিয়া মান্দা, আঁখি খাতুনরা। এবার মেয়েদের চোখে অন্তত সেমিফাইনালের স্বপ্ন।

৮ দলের এ লড়াইয়ে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গী জাপান, অস্ট্রেলিয়া ও স্বাগতিক থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও চীন।

বাংলাদেশ দল একটু আগেভাগেই থাইল্যান্ডে পা রেখেছে। কারণ স্থানীয় দলের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আগেচকরিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
পরেঅবৈধভাবে মোবাইল সিম নিবন্ধন চক্রের ৪ সদস্য গ্রেপ্তার